সে যে বসে আছে- অর্নব (se je bose ache by Arnob)

সে যে বসে আছে একা একা
রঙ্গীন স্বপ্ন তার বুনতে,
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।
তার গুণগুণ মনে গান বাতাসে ওড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেলো যদি পারো বুঝতে।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে।

তার গুণগুণ মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোঁটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টিভেজা মনে দাগ দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।

সে যে বসে আছে … সে যে বসে আছে
সে যে বসে আছে … সে যে বসে আছে।

Comments

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics