ঝুম - মিনার (Jhoom by Minar lyrics)

তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম

ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুঁজি

আলো আধারির এ মায়ায়
এই অবেলায়
মন যে হারায়
চেনা মেঘে অচেনা কত পথ
হঠাৎ কেনো থমকে দাঁড়ায়

তোমার আমার ফেলে আসা যত
রঙিন রঙিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিন মনের অচিন কোন কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম

ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুঁজি

মিনার

Comments

Popular posts from this blog

বাংলাদেশের জাতীয় সংগীত (আমার সোনার বাংলা)

সখি ভালোবাসা কারে কয় (Sokhi valobasha kare koy)

কানামাছি - চিরকুট (Kanamachi by Chirkut) Lyrics